আইপিএলের সূচি চূড়ান্ত

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
আইপিএল

আইপিএল © ফাইল ফটো

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-২০ ক্রিকেটে আইপিএলের এবারের আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

চূড়ান্ত সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি হবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনাল ২৮ মে।

আইপিএলের এবারের আসরে অংশ নেবে মোট ১০টি দল। ২০১৯ সালের পর আবারও হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২১ মে পর্যন্ত। 

১২টি শহরে লিগ পর্বের ম্যাচ হবে ৭০টি। নিয়মিত ভেন্যু চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লকনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি ছাড়াও কিছু ম্যাচ গৌহাটি ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এবারের আসরে তিনজন মাঠ মাতাবেন। আগের আসরের মতো এবারও পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাস।

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9