দুই যুগ পর ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
দুই যুগের বেশি সময় পর ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো

দুই যুগের বেশি সময় পর ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো © সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো জাতীয় ফুটবল দল। আগামী মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এবারের কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে হেভিওয়েট দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে খেলেছে মরক্কো।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মরক্কান ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানায়, তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ। তিন দিন পর মাদ্রিদে আরেকটি প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে তারা। 

স্পেন ও পর্তুগালের মতো দলকে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে মরক্কো। যেখানে ফ্রান্সের কাছে হেরে থামে তাদের পথচলা। পরে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে মরক্কো। 

আগামী ফিফা উইন্ডোতে আফ্রিকান কাপ অব নেশন্স-এর বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল দলটির। কিন্তু তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ফিফা নিষিদ্ধ করার পর টুর্নামেন্টে দেশটিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ব্রাজিল গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে চমক হৃদয়, বাদ ইয়াসির-বিজয়

দুই যুগের বেশি সময় পর ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো জাতীয় ফুটবল দল। এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কো। ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে ২-০ গোলে ও পরের বছর বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিলে লাতিন আমেরিকার দেশটি। 

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9