ফাইনালে শান্তর সামনে তিন রেকর্ড

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ফাইনাল দিয়ে। বিপিএলে তিনবার ফাইনাল খেলে তিনবারই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেট।

বিপিএলের নবম আসরে তরুণ ক্রিকেটাদের কাঁধে ভর করে ফাইনালে ওঠেছে সিলেট। আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩টি অর্ধশতকে ৩৭.৬৬ গড়ে ৪৫২ রান সংগ্রহ করেছেন এই ওপেনার ব্যাটার।

ফাইনালে শান্তর সামনে রয়েছে বেশকিছু রেকর্ডের হাতছানি। ফাইনালে মাত্র ৪০ রান করলেই শান্ত হয়ে যাবেন বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯/২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৪৯১ রান করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

এছাড়াও শান্তর সামনে সুযোগ রয়েছে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছোঁয়ার। ৫০০ রানের মাইলফলক ছুঁতে ফাইনালে শান্তকে করতে হবে ৪৮ রান। বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর দখলে। রুশোকে ছাড়িয়ে যেতে ফাইনালে শান্তকে করতে হবে কমপক্ষে ১০৭ রান।   

ট্যাগ: বিপিএল
নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081