ব্রাজিলের হয়ে কী আর কখনো খেলবেন, যা বললেন নেইমার

১০ ডিসেম্বর ২০২২, ১২:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার

হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার © ইন্টারনেট

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। হারের পর কান্নায় ভেঙে পড়লেন দলের প্রাণভোমরা নেইমার। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হারের পর প্রশ্ন উঠেছে তিনি আর কখনো খেলবেন কি-না।

নেইমার এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। এ বিষয়ে ভাবার সময় চেয়েছেন তিনি। নেইমার মনে করেন, এটি নিয়ে ভাবার উপযুক্ত সময় এটা নয়। তিনি বলেন, সত্যি বলতে, আমি জানি না। আমার মনে হয়, এটা নিয়ে কথা বলার সময় নয়। হয়তো আমি সঠিকভাবে ভাবতে পারছি না। দেখা যাক সামনে কী হয়।’

আরো পড়ুন: ব্রাজিলের হারের পর নেইমারের কাছে ছুটে যাওয়া ভাইরাল শিশুটি কে?

নেইমার আরও বলেন, আমি এ বিষয়ে ভাবতে সময় চাই। নিজের জন্য কী চাই, তা নিয়ে ভাবতে হবে। ব্রাজিলের হয়ে খেলার দরজা বন্ধ করব না, শতভাগ নিশ্চয়তা দিয়েও বলব না যে, ফিরে আসব।

ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলায় অনন্য মাইলফলক ছুঁয়েছেন নেইমার। পেলের সমান তারও এখন ৭৭ গোল। এই তারকা বলেন, আমার ও সতীর্থদের প্রতি আপনাদের সমর্থন ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি, তবে এটা খেলার অংশ।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9