দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন আসিফ

২৩ নভেম্বর ২০২২, ০৭:৪৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
দুধ গিয়ে গোসল করা আসিফ

দুধ গিয়ে গোসল করা আসিফ © সংগৃহীত

সৌদি আরবের কাছে হারের পর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দিয়েছেন আসিফ (২৬) নামের এক যুবক। আসিফ কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিঅ্যান্ডবি মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনার ২-১ গোলে পরাজয়ের পরপরই ক্ষোভ ও দুঃখে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন তিনি।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও মেসির কট্টর ভক্ত ছিলেন আসিফ। বিশ্বকাপ শুরুর আগেই বাড়িতে আর্জেন্টিনার পতাকা লাগিয়েছেন। মেসির জার্সি গায়ে ঘুরেছেন এলাকায়। ওই এলাকায় আর্জেন্টিনার অন্য সমর্থকদের সবসময় চাঙ্গা রাখতেন তিনি।

আরও পড়ুন : দ্বিগুণ চাপে আর্জেন্টিনা

গতকালও বেশ ফুরফুরে মেজাজে বন্ধুদের সঙ্গে খেলা দেখছিলেন আসিফ। দল জিতবে আশা করেই খেলা দেখতে বসেছিলেন। শুধু তাই নয়, এই ম্যাচে মেসি কয়টি গোল দেবে তা নিয়ে ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাহাসও করেছেন।

কিন্তু শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যাওয়ায় আশাহত হয়ে পড়েন আসিফ। অভিমান আর ক্ষোভ থেকে এলাকায় সবার সামনে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও ফুটেজে আসিফকে বলতে শোনা গেছে, ‘আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করছি। মনেপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এই বয়সে জানা মতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারেনি। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকবো আর কখনও  আর্জেন্টিনার সাপোর্ট করবো না।’

এরপর কোন দলের সাপোর্ট করবেন- এই বিষয়ে জানতে চাইলে বলেন, ‘অন্যদলের সাপোর্ট করবো কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে, বুঝেশুনে সাপোর্ট করবো। যাতে এমন লজ্জায় না পড়তে হয়।’

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9