দ্বিতীয় রাউন্ডেই বাদ আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ব্রাজিল: টিম ক্যাহিল

১৫ নভেম্বর ২০২২, ০৩:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ব্রাজিল

ব্রাজিল © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছে ফিফা ২৩। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিল মনে করেন, কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজবে আর্জেন্টিনার। আর ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।

সাবেক অধিনায়কের অভিমত, তার দল অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে লিওনেল মেসির আর্জেন্টিনার।

অস্ট্রেলিয়ার হয়ে তিনি চারটি বিশ্বকাপ খেলেছেন। তিনি জানান, আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।

আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।

অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকালে দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে। যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে। তারা প্রতিনিয়ত প্রতিভার উন্মেষ ঘটাচ্ছে। 

আরও পড়ুন: মেসি যখন পৃথিবীর আলো দেখেনি, তখন বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা

ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, শেষ ষোলোয় সৌদি আরব আর কাতার খেলবে। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো এবারই বসতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদর্শনী। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেডিয়ামগুলো একইসঙ্গে সর্বাধুনিক প্রযুক্তিরও সর্বোত্তম ব্যবহার করবে। 

ধারণা করা হচ্ছে, এবার বিশ্বকাপ উপভোগ করতে কাতারে আসবেন প্রায় ১৫ লাখ বিদেশি অতিথি।

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9