সাকিব আউট হননি, বলছেন পাকিস্তানের তিন গ্রেট

০৭ নভেম্বর ২০২২, ১০:৩০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, মেসবাহ উল হক ও ওয়াকার ইউনুস

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, মেসবাহ উল হক ও ওয়াকার ইউনুস © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ভুল আউট দেওয়া নিয়ে বিতর্ক চলছেই। একের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আম্পায়রা। এ তালিকায় রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট, আকাশ চোপড়ার মতো সাবেক ক্রিকেটারও রয়েছেন।

এবার সাকিব আউট হননি বলে স্বীকার করে নিলেও পাকিস্তানের তিন সাবেক গ্রেট ক্রিকেটার। দেশটির একটি স্পোর্টস চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তারা। এত বড় আসরে হটস্পট প্রযুক্তি না থাকারও সমালোচনা করেন তিন গ্রেট।

আরো পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান

অনুষ্ঠানে শুরুতেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এ প্রশ্ন তুলে সাকিবের দুর্ভাগ্য বলে স্বীকার করেন। সঞ্চালকও এ কথার সমর্থন করেন। মেসবাহ উল হক বলেন, ব্যাট স্পষ্টভাবেই ওপরে ছিল। পরে ওয়াকার ইউনুস বলেন, এটা পাকিস্তানের পক্ষে কুদরত কা নিজাম। সাকিব তিন মিটার আগে ছিলেন। তারপরও আউট দিয়ে দিয়েছেন।

বিশ্বকাপে হটস্পট প্রযুক্তি না থাকার তীব্র সমালোচনা করেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে হটস্পট প্রযুক্তি ব্যবহারের মতো অর্থ আইসিসির আছে।

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে আসা দ…
  • ২০ মে ২০২৬
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে ৫ নম্বরে বাংলাদেশ
  • ২০ মে ২০২৬
চট্টগ্রাম বন্দরে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, প্রাণ …
  • ২০ মে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রবেশপত্রে ২০…
  • ২০ মে ২০২৬
কুয়েটে এএএসডিসির উদ্যোগে ‘রিসার্চ পেপার লেখার সহজ কৌশল’ শীর…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081