ওমরাহ শেষে দেশের পথে তিন ক্রিকেটার

২২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৩ PM
পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরছেন তিন ক্রিকেটার আফিফ হসেন ধ্রুব, মাহেদী হাসান ও নাঈম শেখ

পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরছেন তিন ক্রিকেটার আফিফ হসেন ধ্রুব, মাহেদী হাসান ও নাঈম শেখ © সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠিত হবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এর আগে জাতীয় দলে সুযোগ পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার ওমরাহ পালন করেছেন। পবিত্র এই কাজ সম্পন্ন করে আজ দেশে ফিরছেন তিন ক্রিকেটার আফিফ হসেন ধ্রুব, মাহেদী হাসান ও নাঈম শেখ। গতকাল বুধবার দুপুরে ঢাকায় ফিরেছেন তাসকিন আহমেদ। তবে সঙ্গী ছিলেন না কেউই, ফিরেছেন একাই। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাকি ক্রিকেটাররা হজ পালন শেষে ফিরছেন। ‘সাবিত ইন্টারন্যাশনালের’ পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রেনার সাবিত। শেয়ার করা ছবিতে তাদের প্লেনের মধ্যেই দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে দেশের পথেই ফিরছেন তারা।

গত ১৫ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। এরপর দেখা যায় পেসার তাসকিন আহমেদ, ওপেনার নাঈম শেখ এবং ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও পবিত্র ওমরাহ পালনের জন্য গিয়েছেন। তাদের সফর সঙ্গী হিসেবে দেখা যায় মাইন্ড ট্রেনার সাবিতকে।

আরও পড়ুন: দেশে ফিরে সাফজয়ীদের পুরস্কারের অর্থ দেবেন প্রধানমন্ত্রী

সাবিত তার পোস্টে লেখেন, ‘পৃথিবীতে মাত্র তিন ভাগ মানুষ জানে যে তারা জীবনে আসলেই কী করতে চায়। যারা ১০০% ক্লিয়ারলি নিজের স্বপ্ন কে জানে এবং সত্যিকার অর্থেই কাজ করতে থাকে, আল্লাহর রহমতে তারা একদিন সফল হয়।’

এদিকে আজ বিকেলের বিমান ধরে দুবাইতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দুটি ফ্রেন্ডলি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ সেপ্টেম্বর।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9