পথ এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো

২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো বয়স ৩৭। যে বয়সে আর পাঁচজন ফুটবলার অবসর নিয়ে নিশ্চিন্তে জীবন উপভোগ করার পরিকল্পনা করেন, সেই বয়সে এসে তিনি দেশের জার্সি গায়ে দু’বছর বাদের ইউরো কাপ খেলার পরিকল্পনা করছেন। যারা মনে করছেন এই বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় বললেন ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের উদ্দেশ্য করে পর্তুগাল অধিনায়ক বললেন, ‘পথ এখনও শেষ হয়ে যায়নি।’

২০২৪ সালের ইউরোতেও খেলার আকাঙ্ক্ষা জানালেন পাঁচবারের ব্যালণ ডি’অর জয়ী। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

দেশের সেরা স্কোরারের স্বীকৃতিতে রোনালদো বলেছেন, ‘দেশের সেরা স্কোরারের পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমি কখনও ভাবিনি, একদিন এটা অর্জন করবো। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল লম্বা রাস্তা। কিন্তু আমি বলতে চাই, আমার রাস্তা এখনও শেষ হয়ে যায়নি। ক্রিসের (রোনালদো) কাছ থেকে আরেকটু বোঝা নিতে হবে।’

২০০৩ সালে পর্তুগালে অভিষেক হওয়ার পর থেকে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ১৮৯ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১১৭ গোল। পেছনে ফেলেছেন সাবেক সর্বোচ্চ গোলদাতা ইরানি স্ট্রাইকার আলী দাইয়িকে।

আরও পড়ুন: অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

পর্তুগালের ২০১৬ সালের ইউরো ও ২০১৯ সালের নেশনস লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আরও কয়েক বছর ফেডারেশনের সঙ্গে থাকতে চাই। এখনও আমি উজ্জীবিত, আমার উচ্চ আকাঙ্ক্ষা এখনও আছে। আমি তরুণদের নিয়ে গড়া একটি দলে আছি। এই বিশ্বকাপ এবং ইউরোপিয়ান কাপেও থাকতে চাই। সঠিক পথে আমি সেই পর্যন্ত যাচ্ছি।’

পর্তুগালের হয়ে ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের হয়ে জোড়া গোল করে ইরানের আলি দায়ির নজির ভাঙেন তিনি। নভেম্বরে পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটিই তাঁর শেষ বিশ্বকাপ কি না সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9