ছাদখোলা বাস থেকে বিলবোর্ডের খোঁচা, কপালে তিন সেলাই

২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৯ PM
ঋতুপর্ণা চাকমা

ঋতুপর্ণা চাকমা © ফাইল ছবি

ফুটবলার সানজিদার স্বপ্ন ছিল ছাদখোলা বাসে করে ট্রফি জয়ের উল্লাসে মাতবেন। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ। ছাদখোলা বাসে করে ইতোমধ্যে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তবে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। কপালে দিতে হয়েছে তিনটি সেলাই।

এরপর গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে সিএমএইচে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা হয়। বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ গণমাধ্যমকে বলেন, ফ্লাইওভারে উঠতেই ঋতুর কপালে ব্যানার বা এ রকম কিছু লেগে যায়। এরপর গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের কক্ষেই পাওয়া যায় ছয় বিষয়ের প্রশ্ন

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। 

ট্যাগ: ফুটবল
ইউনিসেফের দাবি প্রত্যাখ্যান সাবেক বিশেষ সহকারীর, বললেন— প্র…
  • ২০ মে ২০২৬
বিশ্বকাপ জয়ের পর এএফএ কর্মীদের যে উপহার দিয়েছিলেন মেসি
  • ২০ মে ২০২৬
সিএমএসএমই ও ক্লাস্টারভিত্তিক অর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক…
  • ২০ মে ২০২৬
আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে নতুন সড়ক…
  • ২০ মে ২০২৬
শুরুতেই বড় ধাক্কা খেল স্পেন
  • ২০ মে ২০২৬
থেরাপিস্ট-পুষ্টিবিদ-সাইকোলজিস্ট নিয়োগের যোগ্যতায় পরিবর্তন, …
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081