৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষা শেষের নির্দেশ

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৩ PM
৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট

৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। করোনা মহামারির কারণে গতবছর অর্থাৎ ২০২১ সালে টেস্ট পরীক্ষা হয়নি। কিন্তু ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেয়া হবে। আগামী ৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করতে হবে।

২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত একসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সিদ্ধান্তের কথা মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষর্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। 

বোর্ড আরও জানিয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে, যেসব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বলেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৫ জুন ২০২৬