জিপিএ-৫ ছাড়াও প্রতিষ্ঠিত হওয়া যায়

৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫ AM
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী © সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এতে শিক্ষার্থীদের ফলে বিভিন্ন বৈচিত্রতা দেখা গেছে। ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী।

ফেসবুক স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, আজ যারা জিপিএ-৫ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো… যেমন খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা। নানান কিছু। সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় সব সূচকেই ফল ভালো

‘‘কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেম খেলে, ফেসবুকিং করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যত কিন্তু সুবিধার না। যেমন আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম। সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি।’’

আরও পড়ুন: যে কারণে বেড়েছে পাসের হার

চঞ্চল লিখেন, আর যারা বইয়ের পোঁকা ছিলা, শুধু পড়ালেখা করছো, তারাই তো সোনার জিপিএ পাইছো। সোনার জিপিএ পাওয়া সোনামনিদেরকে জানাই প্রানঢালা অভিনন্দন ও আশীর্বাদ। তবে তোমরা শুধু ভালো রেজাল্ট করে থেমে যেও না। দেশটাকে ভালোবাইসো, দেশের জন্য কিছু কইরো।

শিক্ষার্থীদের সতর্ক করে তিনি আরও লিখেন, মনে রাইখো, এর আগে ভালো ভালো রেজাল্ট করে হাজার হাজার সোনামনিরা বিদেশ চলে গেছে, আর দেশে ফেরে নাই। ওই সব সোনামনি দিয়ে দেশের তেমন কোন মঙ্গল হয়না।

আরও পড়ুন: যেভাবে করবেন এসএসসি’র ফল পুনঃনিরীক্ষার আবেদন

আর যারা ভালো রেজাল্ট করতে পারেনি চঞ্চল তাদের সঙ্গে রয়েছেন। তিনি লিখেন, খারাপ রেজাল্ট করে যারা হতাশ হয়ে গেছো, তাদের জন্য আমি আছি। উইল হেল্প ইউ গাইস। আমি তোমাদের দলে ছিলাম। এখন কিন্তু ভালোই করতেছি। সাহস হারাইও না সোনা বঞ্চিত খোকা খুকুরা। দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে যা করবা, তাই ঠিক। মনে রাখবা, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী। আমি পাগল সবাইকেই সাহস দেই, লাভ ইউ অল গাইস।

ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence