২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে এসএসসির ফল

২৬ ডিসেম্বর ২০২১, ০১:২৯ PM
এসএসসির ফল

এসএসসির ফল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী ছয়দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ আছেন। ২৮ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলছেন,  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত। এ মাসেই ফল প্রকাশ করা হবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল প্রকাশের জন্য ২৬ থেকে ২৮ ডিসেম্বর সময় চাওয়া হয়েছিলো। মালদ্বীপ সফরে থাকায় তিনি সময় দিতে পারেন নি। ফলে নতুন করে তিনদিন সময় চাওয়া হয়েছে। এর যে কোনো একদিই ফল প্রকাশ করা হবে।   

আরও পড়ুন- এসএসসির ফল প্রস্তুত, যেকোন সময় প্রকাশ

তথ্যমতে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন- এসএসসির ফল যথা সময়ে

করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।

ট্যাগ: এসএসসি
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬