ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি লটারি শুরু ৮ জানুয়ারি

০৩ জানুয়ারি ২০২১, ০৬:৩৭ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

আগামী ৮ জানুয়ারি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি শুরু হবে। লটারি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভিকারুননিসার মূল ক্যাম্পাসে এ লটারি আয়োজন করার অনুমতি চেয়ে ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) আবেদন কর্তৃপক্ষ।

এর আগে গত ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২ অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। আবেদন শুরুর আগের সপ্তাহে প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ বছর এলাকাভিত্তিক প্রার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। ভিকারুননিসার চারটি শাখার ভর্তির ক্ষেত্রেই প্রতি শিফটে ১৫ শতাংশ বোন, ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সংরক্ষিত থাকবে।

আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬