চট্টগ্রামে বায়তুশ শরফ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

২৩ জুলাই ২০১৯, ০২:০২ PM

চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বায়তুশ শরফ মাদ্রাসা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে সংগঠনটি।

এতে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান সুজন ও মান্নান হাওলাদার প্রিন্স।

এদিন শাখা ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ তানভীর বলেন, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাছির উদ্দিনের ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্রপ্রয়াস করলাম মাত্র। যাতে করে এভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বৃক্ষরোপণ করে এবং নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনায় সচেষ্ট থাকে।

এছাড়া কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাখা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নীরব, আলী রেজা রানা, খালেদ সাইফুল্লাহ তানভীর, মোহাম্মদ মিনহাজ, নিশান, মোবারক, রায়হান,­ জাহিদ, মাহিম, তারিফ, নাহিদ প্রমুখ।

আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬