ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন ঢাবি উপাচার্য

১৩ মার্চ ২০১৯, ০৬:৩১ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচনে বিজয়ীদের আভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার সন্ধ্যায় নব নির্বাচিত সকল ছাত্র প্রতিনিধিদের আভিনন্দন জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দেন। 

তিনি বলেন, দীর্ঘ প্রায় আড়াই যুগ পর গত ১১ মার্চ ২০১৯ সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে তিনি আভিনন্দন জানান।

তিনি আরও বলেন, উপাচার্য এই নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ভোটাধিকার প্রয়োগ করায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬