সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

০৮ মার্চ ২০১৯, ০৭:৪৮ PM

© সংগৃহীত

শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা এলাকার বটতলা বাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাজেল নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

তাজেল সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। নিহত তাজেল ছনকান্দা গ্রামের দুদু মিয়ার ছেলে।

জানা যায়, নিহত তাজেল ও তার দুই বন্ধু পাবেল ও রাসেল মোটরসাইকেল যোগে শেরপুরে আসার পথে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাজেল ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তার দুই বন্ধুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তা আর জব্দ করা সম্ভব হয়নি।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬