২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে আগামী বছরের ১০ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করেছে। এবছরের দাখিল ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী ১০ এপ্রিল থেকে দাখিল শুরু হওয়া পরীক্ষা, চলবে ১২ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৪ মে, ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬