ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ PM
ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয় © টিডিসি ফটো

ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎই অচল হয়ে পড়েছে। ডাউন ডিটেক্টর, লিংকডেইন, ক্যানভা এবং ক্লাউডফ্লেয়ারে নিজস্ব ওয়েবসাইটসহ বাংলাদেশিসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চ মাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার বলে, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু সময় তাদের সার্ভারে সমস্যা হতে পারে জানিয়েছে ক্লাউডফ্লেয়ার।’

তারা গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের এই সময়ে বিকল্প পথ নিশ্চিত করতে। এই সময় ডেটাসেন্টারের নেটওয়ার্ক ইন্টারফেস সাময়িকভাবে বন্ধ হতে পারে।

অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় পড়ে। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন, যেখানে উল্লেখ ছিল, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে অনেক সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9