হঠাৎ হাজারো ফেসবুক গ্রুপে নিষেধাজ্ঞা, যা বলছে মেটা

২৭ জুন ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
ফেসবুকে অসংখ্য গ্রুপের কার্যক্রম বন্ধ

ফেসবুকে অসংখ্য গ্রুপের কার্যক্রম বন্ধ © প্রতীকী ছবি

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার ফেসবুক গ্রুপ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ফেসবুকে অসংখ্য গ্রুপের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রুপের অ্যাডমিন (প্রশাসক) ও সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ফেসবুকের নতুন কারিগরি ত্রুটির কারণে পোষা প্রাণীর যত্ন, মা-বাবার সহায়তা, কেনাকাটায় ছাড়ের তথ্য, গেমিং, পোকেমন, মেকানিক্যাল কি-বোর্ড বা ইন্টেরিয়র ডিজাইনবিষয়ক গ্রুপগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিষেধাজ্ঞার কবলে পড়া ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের অভিযোগ, ‘নগ্নতা’ বা ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট’ প্রচারের অভিযোগে তাদের গ্রুপগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে মেটা জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ফেসবুক গ্রুপগুলো নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এই সমস্যা সমাধানে কাজ চলছে।

এ বিষয়ে মেটার যোগাযোগ বিভাগের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘আমরা একটি কারিগরি ত্রুটির কথা জানতে পেরেছি, যা কিছু ফেসবুক গ্রুপকে প্রভাবিত করেছে। আমরা এখন এই সমস্যা সমাধানে কাজ করছি।’ তবে এই ত্রুটির কারণে কোন কোন গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে বা এটি ফেসবুকের স্বয়ংক্রিয় মডারেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

আরও পড়ুন : ঢাবিতে তরুণীর আত্মহত্যার চেষ্টা : জানা গেল কারণ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ নিষেধাজ্ঞার কবলে পড়া ফেসবুক গ্রুপের একাধিক অ্যাডমিন জানিয়েছেন, তাদের পরিচালিত গ্রুপগুলোকে একযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন, আপত্তিকর কোনো কনটেন্ট না থাকা সত্ত্বেও তাদের গ্রুপে ‘সন্ত্রাসবাদ বা বিপজ্জনক সংগঠনের প্রচারণা’ চালানোর অভিযোগ আনা হয়েছে।

কেউ আবার দাবি করেছেন, তারা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন কেনার কারণে প্রায়োরিটি গ্রাহক সহায়তা পেয়েছেন এবং তাদের কিছু গ্রুপ পুনরায় সচল হয়েছে।

হঠাৎ একযোগে হাজার হাজার ফেসবুক গ্রুপ নিষেধাজ্ঞার কবলে পড়ায় বর্তমানে অনেকেই ব্যবসা ও অনলাইন কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আর তাই অনেকেই অনলাইন পিটিশনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এরই মধ্যে ১২ হাজারের বেশি স্বাক্ষর পড়েছে ওই পিটিশনে।

সূত্র : টেক ক্রাঞ্চ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9