দেশে গুগল পে চালু হচ্ছে আজ

২৪ জুন ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৫:২৬ PM
গুগল পে

গুগল পে © সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।

সিটি ব্যাংকের উদ্যোগে এবং গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় চালু হতে যাওয়া এই সেবার মাধ্যমে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও যুক্ত হলে এ সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনে ফোন ট্যাপ করেই দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড ফোন ও গুগল পে অ্যাপ থাকতে হবে। অ্যাপে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করার পর যেকোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই সহজে অর্থ পরিশোধ করা যাবে।

গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। কার্ডের প্রকৃত তথ্যের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহার করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে এই প্ল্যাটফর্ম।

ট্যাগ: গুগল পে
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9