অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী নিরব, ৯৯৯-এ উদ্ধার

১৬ জুলাই ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:২৬ PM
উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় ও ৯৯৯-এর লোগো

উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় ও ৯৯৯-এর লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর একটি স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে ছিল নিরব বিশ্বাস নামের এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয় এবং ফায়ার সার্ভিসের একটি দল দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা ও পুলিশের পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পোস্তগোলায় উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী আটকে রয়েছে এবং তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নিগার সুলতানা নামে একজন জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। 

পরে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি দল সেখানে উপস্থিত হয় এবং দরজা ভেঙ্গে শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই শিক্ষার্থী জানায়, স্কুলের টয়লেটে প্রবেশের পর অজ্ঞান হয়ে যায়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬