শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের

১৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM
অভিভাবক ঐক্য ফোরামের লোগো

অভিভাবক ঐক্য ফোরামের লোগো © টিডিসি সম্পাদিত

দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে আরও দূরদর্শিতার পরিচয় দিতে এবং অতিকথন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীরা রাজপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। এ প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীকে আরও দূরদর্শিতার পরিচয় দিয়ে অতিকথন বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে মো. জিয়াউল কবির দুলু বলেন, ‘সারাদেশে ১২ ও ১৩ তারিখে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে দূরদর্শিতার পরিচয় দিয়ে পদক্ষেপ নিলে বর্তমান অবস্থার সৃষ্টি হতো না। 

শিক্ষামন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা ক্ষেত্রে বিগত আওয়ামী সরকারের আমলে ধ্বংস করা শিক্ষা ব্যবস্থাকে স্থবিরতা থেকে উত্তোরণের জন্য চেষ্টা করলেও অতিকথনে কোনো কোনো ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে বিধায় এমন উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬