টানা ৫ দিন ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটির সাথে ধর্মীয় উৎসব যুক্ত হওয়ায় টানা ৫ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ছুটি শেষে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। আজ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

স্কুলের ছুটির তালিকা অনুযায়ী, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ শুরু হবে শিক্ষা কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। দুর্গাপূজায় এবার পাঁচদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমায় এক দিন, ফাতেহা–ই–ইয়াজ দহমে একদিন ছুটি আছে। 

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার–অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। 

সরকারি সব পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে কারিগর…
  • ১৬ জুলাই ২০২৬
পরীক্ষার হলে মোবাইলে ব্যস্ত শিক্ষার্থীরা, টিকটক ভিডিও ভাইরাল
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতবে কোন দল— যা বলছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ১৬ জুলাই ২০২৬
শিক্ষকতার পাশাপাশি স্বল্পমেয়াদে প্রশাসনিক অভিজ্ঞতা— রেজিস্ট…
  • ১৬ জুলাই ২০২৬
শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে …
  • ১৬ জুলাই ২০২৬
ঝালকাঠির আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলার জট
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence