খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও জীবনের সাফল্য গড়ে তোলে : ড. মো. মিজানুর রহমান

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ PM
নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠান

নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠান © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেছেন, ‘খেলাধুলা বা ক্রীড়া শুধু জয়ের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণ তৈরি করে।’ 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেতে নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায়, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনায় ভালো করতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের মাঠের শৃঙ্খলাই আগামী দিনের জীবনের সাফল্যের ভিত্তি।’

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সন্তানদের পড়ালেখা ও খেলাধুলার মধ্যে সঠিক ভারসাম্য গড়ে তুলতে সবাইকে উৎসাহ দিতে হবে। 

এ সময় তিনি মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাসুদুর রহমান। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের স্ক্রিন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর সৈয়দ তানজির আহমেদ, পুলিশ ইন্সপেক্টর রুবেল হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9