বর্ণাঢ্য আয়োজনে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ PM
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত,পতাকা উত্তোলন ও বেলুন, ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর- আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ সিকদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোরশেদ হোসেনর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন সুমন, জাফর-আয়েশা ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।

এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় মশাল প্রজ্জ্বলন, ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম  ও সিনিয়র শিক্ষক সঞ্জিব সিংহ যৌথ ভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেন। 

ট্যাগ: আনোয়ারা
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬