সরকারি স্কুলে ভর্তির লটারি শুরু, দেখুন সরাসরি

১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ AM
ভর্তির ডিজিটাল লটারি শুরু

ভর্তির ডিজিটাল লটারি শুরু © সংগৃহীত

সরকারি মাধ্যমিক স্কুলে ২০২৬ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১১টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হয় আনুষ্ঠানিকতা। 

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারি শেষে বেসরকারি মাধ্যমিক স্কুলের লটারি শুরু হবে। এতে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।

অনলাইনে যেভাবে জানা যাবে লটারির ফলাফল
লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এই লিংক (https://gsa.teletalk.com.bd) থেকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬