স্কুল-কলেজ-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার আগেই গভর্নিং বডির নির্বাচন দাবি

২২ অক্টোবর ২০২৫, ০৭:৪২ PM
অভিভাবক ঐক্য ফোরামের লোগো

অভিভাবক ঐক্য ফোরামের লোগো © সংগৃহীত

স্কুল-কলেজ ও মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার আগে অর্থ্যাৎ ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নিরপেক্ষ সরকারের অধীনে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ, মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার আগে (৩০ নভেম্বরের মধ্যে) ছুটির দিনে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দিতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চলমান সংশোধিত প্রবিধানমালার কিছু ধারা-উপধারা নিয়ে হাইকোর্টে একাধিক রিটের পরিপ্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার প্রেক্ষিতে এ দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সব কমিটি ভেঙে দিতে হবে এবং জেলা প্রশাসককে একক ক্ষমতা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। সরকারি ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না এবং শ্রেণির কার্যক্রম বন্ধ করার প্রয়োজন হবে না।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব অভিভাবক শিক্ষক-কর্মচারীর সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচন দিতে হবে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9