স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করল সহপাঠীরা

২১ অক্টোবর ২০২৫, ১০:৫৪ PM
মুহাম্মদ তানভীর

মুহাম্মদ তানভীর © সংগৃহীত

পূর্ব ঘটনার দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের পুরোনো পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মুহাম্মদ তানভীর (১৪)। সে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, চলতি ১৫ অক্টোবর স্থানীয় বাজারে স্কুলছাত্রদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। নিহত তানভীরসহ কয়েকজন সেদিন এ মারামারি থামাতে যায়। এ সময় একটি পক্ষের সঙ্গে তানভীরের তর্কাতর্কি হয়। এর জেরে আজ দুপুরে স্কুলের টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০ থেকে ১২ জন তাকে মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আলিপুর রহমানিয়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, কিছুদিন আগে স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ তানভীরের ওপর হামলা করেছে। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

হাটহাজারীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, স্কুলছাত্রদের দুই পক্ষের মারামারির ঘটনা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখছে।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9