শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে: যবিপ্রবি ভিসি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ PM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © সংগৃহীত

ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আক্কাস লেকভিউ এন্ড রিসোর্টে এ মেধাবী সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের এই সাফল্য কেবল শুরু মাত্র। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, বরং সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হয়ে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা। তোমরা যদি সত্যিকার অর্থে জ্ঞানের আলোয় আলোকিত হও, তবে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবের আসনে পৌঁছে দিতে পারবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর বিভাগের পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবাল কাজল এবং সাইকোলজিস্ট সাব্বির আহমদ জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভাস ঝিনাইদহের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসান।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬