এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণের ফল কাল

০৯ আগস্ট ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের কাজ শেষ করার নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীদের যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করা হয়েছিল, সেই নম্বরে এসএমএসের মাধ্যমে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

এবারের এসএসসি ফল প্রকাশের পর অনেকে নিজেদের প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট ছিল। ফলে প্রতি বছরের মতো এবারও ফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইলের মাধ্যমে এই আবেদন করেন।

শুধু ঢাকা বোর্ডেই ৯২ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। অন্যান্য বোর্ডগুলোর আবেদনসংখ্যা এখনও জানা যায়নি।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই প্রকাশিত হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬