এসইডিপির পুরস্কার পেলেন ৩১ জন শিক্ষার্থী

৩০ জুলাই ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
পুরস্কার নিচ্ছেন এক শিক্ষার্থী

পুরস্কার নিচ্ছেন এক শিক্ষার্থী © টিডিসি ফটো

ময়মনসিংহ সদরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি প্রকল্পে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের ব্রক্ষপুত্র হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণ চন্দ্র বসাক, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬