স্কুল ড্রেস পেয়ে খুশি প্রাথমিকের শিশুরা

২৭ জুলাই ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৯:২২ AM
দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা © ফেসবুক থেকে নেওয়া

নওগাঁর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস কিনে দিয়ে প্রশংসায় ভাসছেন এক যুবক। আজ রবিবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তুহিন সাদিক এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুহিন সাদিক বলেন, ‘একটা অ্যাকসিডেন্ট উপলক্ষে আমার এক বড়লোক বন্ধু আমার জন্য বেশ বড় একটা বাজেট রেখেছিল। আমি বন্ধুকে বলেছিলাম আমাকে কিছুই দেওয়া লাগবে না। সাথে আর একটু টাকা দিলে, ওই টাকা দিয়ে আমি আমার স্কুলের সব বাচ্চাদের ড্রেস কিনে দিতে পারি। সে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমিও আমার সব বাচ্চাদের ড্রেস বানিয়ে দিয়েছি। আজকে আমার সেই বন্ধুকে ওরা কৃতজ্ঞতা জানিয়েছে। আমার বন্ধুর আরো সুন্দর এবং আরো অনেক বেশি সফল জীবন কামনা করি।’

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage