হাসপাতালের পর হাসপাতাল খোঁজ চলছে, কোথাও নেই রাইসা মনি

২১ জুলাই ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
রাইসা মনি

রাইসা মনি © সৌজন্যে পাওয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ। সোমবার মর্মান্তিক এ ঘটনায় ইতোমধ্যেই ২০ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে। 

এদিকে শিক্ষার্থীদের অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা মনি নামের এক শিশু নিখোঁজ রয়েছে। একের পর এক হাসপাতালে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

রাইসা মনি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। কোড- ২০১০, সেকশন-স্কাই। নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‌রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থান ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬