বরখাস্ত অধ্যক্ষের পুনর্বহালের চেষ্টা, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২০ জুলাই ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নারী কেলেঙ্কারিতে জড়িত বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুস সালামের স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে প্রতিষ্ঠান চত্বরে মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের স্থানীয় জনগণ। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলি‘পি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, অভিভাবক মহাবুবুল আলমসহ অনেকে।

বক্তারা বলেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের একটি কেবিনে এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আব্দুস সালামকে আটক করে রেলওয়ে পুলিশ। সে সময় তার কাছ থেকে যৌন সম্পর্ক স্থাপনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনার পর তাকে বরখাস্ত করা হলেও তিনি আবারও স্বপদে ফিরতে আইনের ফাঁকফোকর খুঁজছেন।

শিক্ষকরা জানান, তার বিরুদ্ধে এর আগেও গত ১৭ জুলাই মানববন্ধন হয়েছে। একজন নৈতিকতা বিবর্জিত ব্যক্তির প্রতিষ্ঠানটিতে ফিরে আসার চেষ্টা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। তারা অবিলম্বে তার স্থায়ী অপসারণ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9