কুমার নদে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

১১ জুন ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৫:২৩ PM
মুকসুদপুর থানা

মুকসুদপুর থানা © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় খালাতো বোনের বিয়েতে এসে কুমার নদে গোসলে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রী মিম আক্তারের (১৩) মৃত্যু হয়েছে। এসময় আরেক খালাতো বোন সামিয়া আক্তার (১০) অসুস্থ হয়ে পড়েন। আজ বুধবার (১১জুন) মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

জানা গেছে, নিহত মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। অপর আহত সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও ৪র্থ শ্রেনির ছাত্রী। তারা দুইজনই খালাতো বোন। 

নিহতের খালু আজগর আলী ফকির বলেন, আমার মেয়ের বিয়েতে পরিবারের সাথে মিম আক্তার ও সামিয়া বেড়াতে আসে। আজ সকালে দুইজনে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। 

এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিমকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘কুমার নদে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬