তিন কোটি টাকার বেটস কলেজ স্কলারশিপ পেলেন ঢাবির তানভীর

২৫ আগস্ট ২০২২, ১১:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র তানভীর তাহমিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র তানভীর তাহমিদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লিবেরাল আর্টস কলেজে ‘বেটস কলেজ’ স্কলারশিপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর তাহমিদ। এর আওতায় চার বছরের জন্য সেখানে পড়তে যাচ্ছেন তিনি।

রাজধানী ঢাকার বাসিন্দা তানভীর তাহমিদের বাবা আবুল কাশেম প্রধানীয়া পেশায় সরকারি কর্মকর্তা। মা রোকেয়া রেশমিন হক কলেজ শিক্ষক। দুই ভাই বোনের মধ্যে বড় তানভীর রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল ও ঢাকা কলেজে পড়াশোনা করেছেন।

আরো পড়ুন: উচ্চশিক্ষায় ইতালিতে ভিসা আবেদনের প্রক্রিয়া

তানভীর স্কলারশিপ এর স্যাট পরীক্ষায় স্কোর করেছেন ৯৯ শতাংশ। স্কলারশিপের অধীনে চার বছরে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকা পাবেন তিনি। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ছাত্র।

তানভীর জানান, সেন্ট গ্রেগরি হাইস্কুলে পড়ালেখা করেছেন তিনি। একই স্কুলের ছাত্র ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভবিষ্যতে অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদ হতে চান তানভীর।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলে গেল এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার কাঠামো
  • ৩১ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদের সভা বিকেল সাড়ে ৪টায়, আলোচনায় পে স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬
অল্পতেই রেগে যান? নিয়ন্ত্রণে আনুন এভাবে
  • ৩১ আগস্ট ২০২৬