স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে 

২৩ জুলাই ২০২২, ০৬:৪১ PM
অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ © ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর সোশ্যাল স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। থাকছে স্নাতক এবং স্নাতকোত্তরে যেকোনো বিষয়ে পড়ার সুযোগ। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২২। 

উক্ত স্কলারশিপের জন্য ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উল্লেখিত দেশগুলো ছাড়া  আন্তর্জাতিক অধ্যয়নের অর্থায়নের সংস্থান নেই এবং স্কলারশিপের বাহিরে আর কোন সুযোগ-সুবিধা পাবে না৷ (উদাহরণ: অস্ট্রেলিয়া পুরস্কার)।
 
আবেদনের যোগ্যতা:
• প্রাথমিক ভিসা আবেদনকারী হতে হবে।
•  শহর অঞ্চলে (সমুদ্র অঞ্চল হলে অযোগ্য বলে বিবেচিত হবে) অবস্থান থাকতে হবে ।  
• ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে বিভিন্ন বিষয়ে ডিগ্রির জন্য আবেদন করেছেন কিন্তু এখনও শুরু করেননি।
• যারা ন্যূনতম ৮০ % গড় (বা সমতুল্য) দিয়ে প্রোগ্রামের একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করেছেন।
• ইউনিভার্সিটি অফ ক্যানবেরা দ্বারা জারি করা যেকোনো ধরনের অফার লেটার (শর্তসাপেক্ষ বা অস্থায়ী অফার সহ) পেয়েছেন।
• অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসায় পড়ার জন্য আবেদন করছেন।
• যে সকল শিক্ষাথী মাত্র স্নাতক বা স্নাতকোত্তর শুরু করেছেন।

সুযোগ-সুবিধাসমূহ:
• প্রতি বছরে $50,000 AUD (প্রায় ত্রিশ লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হবে। যা পূরণ করবে, কোর্সের সময়কালের আপনার সমস্ত টিউশন ফি
ক্যাম্পাসে থাকার ব্যবস্থা
$10,000 AUD ( প্রায় ৭০ হাজার টাকা )  বার্ষিক আর্থিক ভাতা প্রথম বছরে অন্যান্য বিবিধ খরচ

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.canberra.edu.au/campaign/vice-chancellors-social-champion-scholarship

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমেরও নিয়োগ বাতিল
  • ১৪ জুন ২০২৬
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার
  • ১৪ জুন ২০২৬
৫ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল ‎রুয়েট
  • ১৪ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্ব পেলেন জহির হোসেন
  • ১৪ জুন ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন আগামীকাল …
  • ১৪ জুন ২০২৬
ভোররাতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ৮ নেতাকর্মী গ…
  • ১৪ জুন ২০২৬
×