তুরস্কে এক সপ্তাহের ইন্টার্নশিপ, আবেদন শেষ ১০ জুন

০৬ মে ২০২২, ০৩:০৩ PM
ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ

ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ © সংগৃহীত

এক সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুরস্কের ‘ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস অব তুর্কি’। বাংলাদেশসহ যে কোনো দেশের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী কিংবা সদ্য স্নাতক শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সশয় আগামী ১০ জুন। 

পড়ুন রোমানিয়ায় ২ সপ্তাহের সামার প্রোগ্রাম, আবেদন শেষ ২ জুন

‘ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে। বিমানে আসা-যাওয়ার খরচ, খাবার খরচ, ভ্রমণ খরচ, আবাসন ও সাইট ভিজিটের খরচ বহন করা হবে। আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট তুরস্কে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে।

আইন, অর্থনীতি, নগর/আঞ্চলিক পরিকল্পনা, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, যোগাযোগ, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স সহ এ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত অথবা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীরা  ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম যা ২০১২ সাল থেকে শুরা হয়। শিক্ষার্থীরা স্থানীয় সরকারগুলির মৌলিক মূল্যবোধ, স্থানীয় গণতন্ত্র এবং অংশগ্রহণ, স্থানীয় সরকারের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় সরকারগুলির বৈশ্বিক এবং আঞ্চলিক সংস্থাগুলি, স্থানীয় সরকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, তুলনামূলক স্থানীয় সরকার, তুর্কির স্থানীয় কর্তৃপক্ষ, সিভি প্রস্তুতি এবং ইন্টারভিউ কৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

আরও পড়ুন প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য জাপানের মেক্সট বৃত্তি

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* খাবারের খরচ প্রদান করা হবে।
* বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
* ফির্ড ট্রিপ এর খরচ।
* সাইট ভিজিটের খরচ।
* সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* নির্ধারিত বিষয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
* অথবা সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬