স্নাতকোত্তরে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ

২৩ এপ্রিল ২০২২, ১১:৩১ AM
কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস। এ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে।

পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি

‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এছাড়া প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা, গবেষণা সহায়তা ও বিমান খরচ প্রদান করা হবে।

শিক্ষার্থীরা ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিক, পাপুয়া নিউ গিনির পাপুয়া নিউ গিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি, রোডস বিশ্ববিদ্যালয়, স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়, জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয় ও ভেন্ডা বিশ্ববিদ্যালয় এবং শ্রীলংকার কলম্বো বিশ্ববিদ্যালয় ও শ্রী জয়বর্ধনেপুরা বিশ্ববিদ্যালযয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথ জুড়ে উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যে কোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

আরও পড়ুন মালয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে টিউশন ফি ও আবাসন সুবিধা

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে।
* গবেষণা সহায়তা প্রদান।
* বিমান খরচ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতাসমূহ:

* আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে।
* শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না।
* নির্দিষ্ট বয়সসীমা নেই।
* আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* রেফারেন্স লেটার দুইটি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ)।
* আবেদনকারীর সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতিঃ

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

বাড়ি ছাড়ার ‘হুমকি দিয়ে’ মোটরসাইকেল কিনে নিয়েছিলেন কলেজছাত্র…
  • ৩০ মে ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদককে …
  • ৩০ মে ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি সিকিউরিটি প্রিন্টিং …
  • ৩০ মে ২০২৬
‘আমরা গরিব মানুষ, জামাইকে মোটরসাইকেল দিতে পারি নাই, তাই ওরা…
  • ৩০ মে ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
  • ৩০ মে ২০২৬
‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেফতার
  • ৩০ মে ২০২৬