ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এমবিএ করুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

১০ এপ্রিল ২০২২, ০৪:০৪ PM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস ইলিওট কিংবা মার্ক জাকারবারগ- এমন অন্তত শ’খানেক দুনিয়া পাল্টে দেয়া মানুষের নাম বলতে গেলে তার সাথে একটি বিশ্ববিদ্যালয়ের নাম অনায়াসে চলে আসে। আর সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বর্তমান পৃথিবীর অন্তত ৬২ জন বিলিয়নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আছেন ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কার, ৪৮ জন পুলিৎজার পুরস্কার , ১০৮ জন অলিম্পিক মেডেল বিজয়ী।

বাংলাদেশি শিক্ষার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে কেমন হয়! হ্যা, ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার তেমনই একটি সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যে কোনো জাতীয়তার শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি

‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লক্ষ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৮ লক্ষ ২১ হাজার টাকা। এছাড়া ভ্রমণ খরচ ও আবাসনের ব্যাবস্থা করা হবে। এমবিএ এর সময়সীমা ২ বছর।

হার্ভার্ডের ইতিহাস:

১৬৩৯ সালে ‘নিউ কলেজ” হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় চার্চের যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। শুরুতেই এর নাম “হার্ভার্ড” ছিল না। চার্লসটাউনের মন্ত্রী ছিলেন জন হার্ভার্ড। তিনি এই বিদ্যাপীঠেরই একজন ছাত্র ছিলেন। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তিনি তাঁর সম্পদের প্রায় অর্ধেক এবং তাঁর তৈরি করা বিশাল বইয়ের লাইব্রেরি তিনি নিউ কলেজের জন্য দান করে যান। পরবর্তীতে ১৬৩৯ সালে জন হার্ভার্ডের নামানুসারে নিউ কলেজের নাম রাখা হলো “হার্ভার্ড কলেজ”।

আরও পড়ুন মালয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে টিউশন ফি ও আবাসন সুবিধা

সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লক্ষ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৮ লক্ষ ২১ হাজার টাকা। এছাড়া ভ্রমণ খরচ ও আবাসনের ব্যাবস্থা করা হবে।
* বিনামূল্যে থাকার ব্যবস্থা।
* ভ্রমণ খরচ প্রদান করা হবে।
* বুস্টানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা।

যোগ্যতার মানদণ্ড:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে।
* হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* জিম্যাট স্কোর প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* সিভি।
* ছবি।
* জিম্যাট স্কোর।
* রেফারেন্স লেটার।

নথিপত্রের একটি অনুলিপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬