স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ায়

০৫ এপ্রিল ২০২২, ১১:১১ AM
দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন, অস্ট্রেলিয়া

দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন, অস্ট্রেলিয়া © সংগৃহীত

স্নাতকোত্তরে আংশিক স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন (ইউডব্লিউএ)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুলাই।

পড়ুন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরের সুযোগ

‘ইউডব্লিউএ গ্লোবাল এক্সিল্যান্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের দুই বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের ২ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ২৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

শিক্ষার্থীরা ক্লিনিকাল নিউরোসাইকোলজি, ফার্মেসি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড অরগ্যানাইজ্যাশনাল সাইকোলজি, ক্লিনিকাল সাইকোলজি, ক্লিনিক্যাল এক্সারসাইজ, ফিজিওলজি, ক্লিনিক্যাল অডিওলজি, পডিয়াট্রিক সার্জারি, পডিয়াট্রিক মেডিসিন, ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি, ঔষধ, ডেন্টাল মেডিসিন ও সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করতে পারবেন।

ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি রাজ্যের রাজধানী পার্থ এ অবস্থিত।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়

সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের ২ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ২৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

আবেদনের যোগ্যতা:

* স্কলারশিপের আবেদন করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* প্রোগ্রামভেদে শর্তাবলীর ভিন্নতা রয়েছে। সেগেুলো পূরণ করতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৭ স্কোর পেতে হবে।
* আবেদন ফি বাবদ ১৬০ অস্ট্রেলিয়ান ডলার দিতে হবে যা প্রায় ১১ হাজার বাংলাদেশী টাকা।

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আবেদনকারীর সিভি।
* আইএলটিএস/পিটিই/টোয়েফল স্কোর (একাডেমিক)।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9