বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তি দেবে ভারত

২৮ মার্চ ২০২২, ১০:৫৭ AM
সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ

সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ © সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক হাজার শিক্ষার্থী ও কর্মকর্তাকে বৃত্তি দিবে ভারত সরকার। এজন্য সম্প্রতি “সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ” নামে আলাদা একটি ওয়েবসাইট চালু করেছে ভারতীয় হাইকমিশন। বর্তমানে আবেদন গ্রহণ চলছে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়

এই স্কলারশিপের আওতায় ৫০০ জন সাধারণ শিক্ষার্থী ও ৫০০ জন সরকারি কর্মকর্তা সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ভারতে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বন্ধুত্বের নিদর্শনস্বরূপ গত বছরের ২৬-২৭ মার্চ এই স্কলারশিপটি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর মধ্যে আইসিসিআর-এ ৫০০ আসন এবং আইটিইসি-এ ৫০০ আসন। ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের আইআইটি, এনআইটি, নালসার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারী প্রতিষ্ঠানে প্রকৌশল, বিজ্ঞান, কলা, আইন, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে ২৬৭টি আইসিসিআর বৃত্তি পেয়েছিলেন। মহামারির কারণে কোনো সরাসরি কোর্স অনুষ্ঠিত না হওয়ায় ২৮৫ জন বাংলাদেশি পেশাজীবী ২০২১-২২ অর্থবছরে ই-আইটিইসি কোর্সের জন্য নথিভুক্ত করেছে।

আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল

সুযোগ সুবিধাসমূহ:

* এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবেন।
* টিউশন ফি লাগবে না।
* আবাসন সুবিধা।
* নানা ধরনের অনুদান।

আবেদনের যোগ্যতা:

* উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ মার্কস থাকতে হবে।
* স্নাতকে কমপক্ষে ২.৫ পেতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফল থাকতে হবে।
* ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে পড়ুন

ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬