স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল

২৩ মার্চ ২০২২, ০৭:০৫ AM
রোটারি পিস ফেলোশিপ

রোটারি পিস ফেলোশিপ © সংগৃহীত

স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে।

পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে হার্ডিন সিমন্স বিশ্ববিদ্যালয়

‘রোটারি পিস ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন সুবিধা, স্বাস্থ্যবীমা ও বিমানে যাতায়াতের খরচ প্রদান করা হবে। স্নাতকোত্তরের মেয়াদ ১৫ থেকে ২৪ মাস। এছাড়া ইন্টার্নশিপের সুযোগও রয়েছে। রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এ স্কলারশিপের জন্য অর্থায়ন করবে।

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের ইন্টারন্যাশনাল খ্রিস্টান বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়, উপসালা, ডিউক বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালযয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। মোট ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে।

এছাড়া শিক্ষার্থীরা ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক বৃত্তিগুলির মধ্যে একটি।

আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজ খরচ প্রদান করা হবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
* কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে।
* বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদন করার যোগ্য নন।
* ৩ বছর আগে স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* একটি জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পেশাদার রিকমেন্ডেশন।
* প্রবন্ধ।
* প্রশংসাপত্র।
* ইংরেজি দক্ষতা সনদ। (স্নাতকোত্তরের জন্য)

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬