ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়

৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৫২ AM
ইউনিভার্সিটি অব বুখারেস্ট, রোমানিয়া

ইউনিভার্সিটি অব বুখারেস্ট, রোমানিয়া © সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। আয়তনের দিক থেকে রোমানিয়া ইউরোপের ১২তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিবেচনায় রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নে ষষ্ঠ দেশ। দেশটির রাজধানী বুখারেস্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসের সঙ্গে গঠনশৈলীর বিবেচনায় সামঞ্জস্য থাকায় অনেকে বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস হিসেবে আখ্যা দিয়ে থাকেন। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। শিক্ষার দিক থেকেও দেশটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশগুলোর নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আবেদন শেষ হবে আগামী ১৫ মার্চ। গত ২০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়।

পড়ুন স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

‘রোমানিয়া গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশিন ফি লাগবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ডরমিটরিতে থাকার ব্যাবস্থা, মাসিক উপবৃত্তিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা রোমানিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিসিন ও ফার্মেসি ছাড়া প্রায় সব বিষয়ে অধ্যয়ন করা সুযোগ পাবেন।

রোমানিয়ার কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস ইত্যাদি।

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষায় পড়শোনা করতে হবে। তবে পিএইচডিতে ইংরেজি ভাষায় শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন। প্রতিটি দেশ থেকে ৮৫ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।

আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে প্যারিস বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* ডরমিটরিতে বিনামূল্যে আবাসনের ব্যাবস্থা।
* মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো করে প্রদান করা হবে।
* স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করা হবে।
* পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ছাড়া সব দেশের আবেদনকারীরা আবেদন করতে পারবে।
* আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাদের বর্তমান একাডেমিক নথি জমা দিতে হবে।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* রোমানিয়ান ভাষায় প্রয়োজনীয় সাবলীলতা নেই এমন শিক্ষার্থীদের জন্য রোমানিয়ান ভাষা কোর্সের প্রয়োজন হবে।

প্রয়োজনীয় নথি:

* জীবন বৃত্তান্ত (সিভি)।
* স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম।
* যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম।
* যাবতীয় শিক্ষা সনদ এবং ট্রান্সক্রিপ্টের কপি।
* জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি।
* পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ এবং সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা।
* মেডিকেল সার্টিফিকেট।
* ইউরো পাস ফরম্যাটের সিভি।
* দুই কপি পাসপোর্ট সাইজের ছব।
* আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারী চিঠি

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীদের ‘স্টাডি ইন রোমানিয়া’ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অনলাইন আবেদন জমা দিতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের…
  • ১৪ জুলাই ২০২৬
নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence