স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সের লিয়ন বিশ্ববিদ্যালয়ে

১৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৪ AM
ইউনিভার্সিটি অফ লিওন, ফ্রান্স

ইউনিভার্সিটি অফ লিওন, ফ্রান্স © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের লিয়ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ জানুয়ারি।

‘ল্যাবেক্স মিলয়ন স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের প্রথম ১০ মাসে ১ হাজার ইউরো করে মোট ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। গণিত ও কম্পিউটার সায়েন্স নিয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন।

প্রতিবছর ল্যাবরেটরি অব এক্সিলেন্স মিলয়ন বিশ্বের স্নাতক ও স্নাতকোত্তের পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে ফ্রান্সে পড়ালেখা করার জন্য একটি বৃত্তি দিয়ে থাকে। প্রতিবছর বিজ্ঞানের যেকোনো শাখার ৪৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।

লিওন বিশ্ববিদ্যালয় ফ্রান্সের লিয়ন শহরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রতি মাসে ১ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* মোট দশ মাস এ বৃত্তি দেয়া হবে।
* এছাড়া স্নাতক তৃতীয় বর্ষে ফান্ডামেন্টাল ম্যাথমেটিকস, জেনারেল ম্যাথমেটিকস, ফান্ডামেন্টাল কম্পিউটিংসহ আরও অনেক কোর্স শেখানো হবে।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ থাকতে হবে।
* ফরাসি ভাষা দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি:

* কমপক্ষে ২ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক রেজাল্টের স্ক্যানড কপি।
* ২টি রিকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬