স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি

১৭ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ AM
ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া

ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি যেমন রয়েছে, তেমন অস্ট্রেলিয়ার সরকারের নিজস্ব শিক্ষাবৃত্তিও রয়েছে। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘অস্ট্রেলিয়ান গভমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (এজিআরটিপি)’।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।

মোট ৬০০ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে। স্নাতকোত্তর এর সময়কাল ২ বছর ও পিএইচডির সময়সীমা ৪ বছর। আরটিপি স্কলারশিপের অধীনে পড়াশোনা করতে কোনো টিউশন ফি লাগবে না। বছরে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকার একটি উপবৃত্তি দেয়া হবে। এছাড়াও স্বাস্থ্য বীমা, ভ্রমণ ভাতা ও গবেষণা ভাতা প্রদান করা হবে। অস্ট্রেলিয়া সরকারের এডুকেশন, স্কিল ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এ বৃত্তির অর্থায়ন করে থাকে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান কলেজ, এশিয়া ও প্যাসিফিক কলেজ, কলেজ অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, আইন কলেজ ও বিজ্ঞান কলেজ এর যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবেন।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাংকিং অনুযায়ী এটি অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়। ১৯৪৬ সালে বিশ্ববিদ্যারয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রতি বছর ২৮ হাজার ৮৫৪ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* স্বাস্থ্যবীমা ভাতা প্রদান করা হবে।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* আবাসন ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।

আবেদন করতে যা যা প্রয়োজন:

* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।
* আইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

 

দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
আনচেলত্তিকে ব্রাজিলের প্রেসিডেন্টের খোঁচা—‘কী লজ্জা! বিমানে…
  • ১৪ জুলাই ২০২৬
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
আগে ভাগেই নিজেদের বিশ্বকাপ ঘাঁটি ত্যাগ করল আর্জেন্টিনা, মেস…
  • ১৪ জুলাই ২০২৬
ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকা সেই রেফারিকেই সেমিফাইনালে পে…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence