যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। এর কেতাবি নাম প্রেসিডেনশিয়াল স্কলারশিপ। শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে। প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন ইউনিভার্সিটি দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী এবং ৪ হাজারের বেশি অভিজ্ঞ ফ্যাকাল্টি রয়েছেন। বৈচিত্র্যময় আন্তর্জাতিক পরিবেশ, আধুনিক শিক্ষাপদ্ধতি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বোস্টন ইউনিভার্সিটি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে $২৫,০০০ ডলার স্কলারশিপ পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় প্রদান করা হয়। এটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের গুণাবলি ও সামগ্রিক সাফল্যের ভিত্তিতে প্রদান করা হয়।
অধ্যয়নের ক্ষেত্র
*স্বাস্থ্যবিজ্ঞান;
*যোগাযোগ;
*শিল্প ও বিজ্ঞান;
*ইঞ্জিনিয়ারিং;
*চারুকলা;
*ব্যবসা;
*গ্লোবাল স্টাডিজ;
*শিক্ষা, মানব উন্নয়ন ইত্যাদি;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই আন্তর্জাতিক হতে হবে এবং বিগত অ্যাকাডেমিকে উল্লেখযোগ্য ফলাফল থাকতে হবে। আবেদনকারীদের SAT স্কোর ১৫০০-এর বেশি অথবা ACT স্কোর ৩৩-এর বেশি হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
*বৈধ পাসপোর্টের কপি;
*মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট;
*ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদপত্র;
*কাউন্সিলরের সুপারিশপত্র;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড;
আরও পড়ুন: স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকে পড়ুন যুক্তরাষ্ট্রে, করুন আবেদন
আবেদনপদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।