বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই পড়ুন আয়ারল্যান্ডে

১২ মে ২০২৬, ১০:৩৪ PM
আইইএলটিএস ছাড়াই আয়ারল্যান্ডে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

আইইএলটিএস ছাড়াই আয়ারল্যান্ডে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় ইউরোপের দেশগুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় আয়ারল্যান্ডের অবস্থান। উন্নত শিক্ষাব্যবস্থা ও অর্থনীতির দেশ এটি। উচ্চশিক্ষার জন্য বিশ্বজুড়ে আয়ারল্যান্ডের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের কাছেও আয়ারল্যান্ড একটি আকর্ষণীয় গন্তব্য।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে আইরিশ সরকার। দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্সে অধ্যয়নের সুযোগ প্রদান করে।

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ রয়েছে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার সনদ চাওয়া হয়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আবার আইইএলটিএস ছাড়াও বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তি করে থাকে। ইংরেজি ভাষার দক্ষতার বিকল্প প্রমাণের মাধ্যমেও আবেদন করা যায় এসব প্রতিষ্ঠানে। 

আইইএলটিএস ছাড়াই অধ্যয়নের সুযোগ যেসব বিশ্ববিদ্যালয়ে

*ইউনিভার্সিটি কলেজ কর্ক;

*ইউনিভার্সিটি কলেজ ডাবলিন;

*রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড;

*ইউনিভার্সিটি অব লিমেরিক;

*ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে;

*মায়নুথ ইউনিভার্সিটি;

*ডাবলিন সিটি ইউনিভার্সিটি;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আয়ারল্যান্ডের কিছু জনপ্রিয় স্কলারশিপ

১. গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ

২. আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ

৩. এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ

৪. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ

৫. জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ

৬. গ্র্যাটান স্কলারশিপ

৭. ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ

৮. হার্ডিমান পিএইচডি স্কলারশিপ

৯. মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ

১০. ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

আইইএলটিএসের বিকল্প হিসেবে যে যোগ্যতা থাকতে পারে

*কোনো শিক্ষার্থী যদি আগে ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি সম্পন্ন করে থাকেন, তাহলে তিনি Medium of Instruction (MOI) বা ইংরেজি ভাষায় অধ্যয়নের সনদ ব্যবহার করতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোয়েফলের বিকল্প হিসেবে এই সনদ গ্রহণ করে থাকে;

*কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য স্কাইপ বা ভিডিও কলে সাক্ষাৎকার নিয়ে থাকে। সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স করলে আইইএলটিএসের ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে;

*আয়ারল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াও অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন: Duolingo English Test, PTE কিংবা TOEFL। Duolingo গ্রহণ করে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

*এ ছাড়াও, আপনি যদি কোনো ইংরেজিভাষী দেশের নাগরিক হয়ে থাকেন অথবা ইংরেজিভাষী দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে আইইএলটিএসের সনদের প্রয়োজন হয় না।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9