জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদন আহ্বান

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ PM
জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদনের আহ্বান

জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদনের আহ্বান © টিডিসি

দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত প্রাক্তন ক্রীড়াবিদ এবং ক্রীড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ প্রাক্তন ও বয়স্ক ক্রীড়াবিদদের “জাতীয় ক্রীড়া ভাতা” এবং ক্রীড়া শিক্ষার্থীদের “ক্রীড়া শিক্ষা বৃত্তি” প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন দাখিলের আহ্বান জানানো যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন।

জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd

ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন লিংক: sports-edu.online.info.bd

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9